নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৬:১৮ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে ’’বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ আগষ্ট বেলা ১১ টার দিকে উপজেলা  মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান জানান, ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত করেন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়। এসময় উপজেলা সৎস্য কর্মকর্তা জানান, নিয়ামতপুরে সৎস্য সপ্তাহ উপলক্ষে যে সমস্ত কর্মসূচী নেওয়া হয়েছে তা হলো ২৮ আগস্ট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাইকিং ও ব্যানার ফেস্টন দিয়ে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়ম ২৯ আগষ্ট মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, ৩০ আগষ্ট প্রান্তিক মৎস্যজীবি ও মৎস্য চাষীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময়, ৩১ আগষ্ট মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ, ১ সেপ্টেম্বর মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, ২ সেপ্টেম্বর মৎস্যচাষী ও সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান। তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলায়  মোট ৫ হাজার মৎস্যচাষী রয়েছে। এছাড়া মৎস্যজীবির সংখ্যা ৭শ ১০ জন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম।

উপজেলায় বেসরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৪শ ৯টি, আয়তন ৫শ ১৮ হেক্টর, সরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৫শ ৭২টি, আয়তন ৫শ ৭১ হেক্টর, নদী ১টি, আয়তন ৫০ হেক্টর, বিলের সংখ্যা ৩টি, আয়তন ১শ ৫০ হেক্টর, মোট উৎপাদিত মাছের পরিমান ৪ হাজার ৪শ ৯৭.২ মেঃটন, চাহিদা ৪ হাজার ৪শ ৪১.৭৫ মেঃটন, উদ্বৃত্ত ৫৫.৪৪ মেঃটন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ