জনি আহম্মেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুরে সীমানা প্রাচীর এর ধারে বাড়ী নির্মানকে কেন্দ্র মারামারিতে প্রতিপক্ষের আঘাতে তিন সহোদর মারাত্মকভাবে আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের হরশৈল লক্ষিপুর গ্রামের কাজী মোখলেছুর রহমানের সীমানা প্রাচীরের ধারে প্রতিবেশী জবেদ আলী কোন জায়গা না রেখে বাড়ীর পিলার তুলছিল। এতে কাজী মোখলেছুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৫) নিষেধ করতে গেলে প্রতিপক্ষ জবেদ আলীর ছেলে ফরিদ হোসেন (৩০), তৈয়ব আলীর ছেলে আতাউর রহম বাবু (৩৫), মৃত- তমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), জয়নাল (৪০), তৈয়ব আলী (৫৫), জবেদ আলী (৫০), তৈয়ব আলীর ছেলে আজাদ আলী (২৭), জবেদ আলীর ছেলে শরিফ উদ্দিন (২৭), জাহাঙ্গীর আলমের ছেলে শামীম (১৮), আতাউর রহমান বাবুর স্ত্রী লাবলী (৩০), জয়নালের স্ত্রী মঞ্জুয়ারা (৩৫), জবেদ আলীর স্ত্রী ফেরদৌসী (৬০), জাহাঙ্গীর আলমের স্ত্রী রবেদা (৩৫) হঠাৎ আক্রমন করে এলোপাতাড়ী মারধর করে এবং এক পর্যায়ে আতাউর রহমানের হাতে থাকা কোদালের আঘাতে হাফিজুর রহমানের মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে মাহফুজুর রহমান (৩৫) ও হাফেজ আমিনুল ইসলামও আহত হয়। আহত তিন সহোদরকেই নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হাফিজুর রহমানের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী আহত হাফেজ আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা এ প্রতিবেদককে বলেন, আজ সকাল সাড়ে সাতটায় প্রতিবেশী জবেদ আলী বাড়ীর করার জন্য আমাদের বাড়ীর প্রাচীর ঘেসে পিলার তুলছিল তখন আমার ভাসুর হাফিজুর রহমান বাধা দিলে প্রতিপক্ষের কোদালের আঘাতে মারাত্মকভাবে জখম হয় তারপরেও তারা তাকে মারধর করছিল। এমতাবস্থায় আমার স্বামী হাফেজ আমিনুল ইসলাম ও আরেক ভাসুর মাহফুজুর রহমান সাহায্যে এগিয়ে আসলে তাদেরকেও মারধর শুরু করে । এতে তারাও আহত হয়। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে অনেকদিন যাবত গন্ডগোল চলছিল। এ প্রেক্ষিতে গত শনিবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আজই মীমাংসার জন্য বসার দিন ধার্য ছিল।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানা কোন লিখিত অভিযোগ পড়ে নাই। তবে শুনেছি। সাথে সাথে আমার এক অফিসারকে হাসপাতালে দেখতে পাঠিয়েছিলাম। অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.