নিয়ামতপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ আগস্ট, ২০১৮, ৬:৩৭ অপরাহ্ন
প্রতীকী ছবি।

জনি আহমেদ, নিয়ামতপুর,নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক নিজে অভিযান চালিয়ে ্উপজেলার ভাবিচা ইউপির নাকইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রইচ উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গ্রাম পুলিশের মাধ্যমে থানা সোপর্দ করে। পরে নিয়ামতপুর থানার এসআই রফিকুল ইসলাম সহকারী কমিশনারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করে। সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আফরোজা বেগম ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত মাদক ব্যবসায়ী রইচ উদ্দিনকে ৬ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আফরোজা খাতুন বলেন, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক নিজে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করে। পরে আমার নিকট হাজির করলে আমি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ