নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর নিয়ামতপুরে মাছ ধরা নিয়ে মারামারি করে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ৩রা ফেব্রুয়ারী রবিবার রাত ২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘিতে বুড়াদীঘিতে মাছ ধরা নিয়ে মারামারিতে ৫জন আহত হলে তাদেরকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন-নিমদীঘি বুড়াদীঘি গ্রামের মৃত বরহান উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫৫), আলাউদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৩০), নিমদীঘি স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে মোহাম্মাদ আলী (২৭), আব্দুল করিমের ছেলে ইমাম হোসেন (২৫) ও মোঃ তইবর রহমানের ছেলে মোঃ নাইম (২৫)। পুলিশ জেলেসহ ২জনকে আটক করে।
মোহাম্মাদ আলী এই অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘৩৪ বিঘা জলার নিমদীঘির বুড়াদীঘিতে (খাস) শনিবার রাত ২টায় দীঘির মালিকানা দাবীদার রবিউল ইসলামে নেতৃত্বে প্রায় ৫০/৬০জন জেলেকে নিয়ে মাছ ধরা শুরু করে। আমরা জানতে পারলে সাথে সাথে থানায় ফোন করি। পুলিশ রাতেই উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ কয়েকজন পুলিশসহ পিকআপ নিয়ে গেলে তারা পালিয়ে যায়। পুলিশ রবিউল ইসলামের ভাগ্নে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের ইসরাইলের ছেলে আহসান আলীসহ ২জনকে আটক করে চলে যায় এবং আমাদেরকে জালগুলো গুছিয়ে থানায় নিয়ে আসতে বলে। আমরা জাল গুছানোর সময় রবিউল ইসলামের লোকজন হঠাৎ আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে আমাদের ৫জন আহত হয়। আহতদের মধ্যে আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘আমরা ঘটনা জানার সাথে সথে পিকআপ ভ্যান যোগে ফোর্স পাঠিয়ে দেই। ২ জনকে আটক করে নিয়ে আসে। পরে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের ইসরাইলের ছেলে আহসান আলীকে গ্রেফতার দেখিয়ে জেলেকে ছেড়ে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.