নিয়ামতপুরে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা  

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ২:০৪ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন জীবিকার উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন  কর্মসূচির গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পকিত উন্নয়নের লক্ষে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,আদিবাসী প্রতিনিধিগন,ছাত্র সংগঠনসমূহ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৩ নভেম্বর) বেলা ১১টায় বে-সরকারী সংস্থা ব্র্যাক ইনডিজেনাস পিপলস্ সমন্বিত উন্নয়ন কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা ব্র্যাক শাখার ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজার(আ,ডি,ও) ঋতু মালোর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সিনিয়র জেলা ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরদার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ব্র্যাক শাখার আ,ডি,পি প্রশিক্ষক লাভলী হেমরম, প্রোগ্রাম অর্গানাইজার নির্মল বাকলা, মায়া লাকড়া, সুমিত এক্কা, শিল্পা মুর্মু, দানিমেল মুর্মু, দিপ্তী তপ্ন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী,সদস্য ইমরান ইসলাম প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ