নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি । ।
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণনাটক, প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেলা, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলানায়তনে এ কর্মসূচীগুলো পালন করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙ্গে নতুন দৃশ্য।
দিনব্যাপী কর্মসূচী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পরিচালক বিলকিস বেগম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.