নিয়ামতপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মান, ২৪টি পরিবারে স্বস্তি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৮:৪১ পূর্বাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মান করে ২৪টি পরিবারে স্বস্তির বাতাস বইছে।

সরেজমিনে জানা যায় উপজেলার ভাবিচা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ কর্মী চন্ডিপুর গ্রামের মৃত- সাইফুদ্দিন মাষ্টারের ছেলে সমাজসেবক দেলোয়ার হোসেন টিটু তার নিজ উদ্যোগে চন্ডিপুর গ্রামের খাইনাকুড়ি থেকে চন্ডিপুর আদিবাসী পাড়া পর্যন্ত জমির মধ্য দিয়ে প্রায় ১ হাজার ৫০ ফিট রাস্তা মাটি দিয়ে নতুনভাবে নির্মানের উদ্বোধন করেন। এতে ২৪টি পরিবারের প্রায় ১শ সদস্য চলাচলে সুবিধা পাবে।

রাস্তা নির্মানে উদ্যোক্তা দেলোয়ার হোসেন টিটু এ প্রতিবেদককে বলেন, চন্ডিপুর আদিবাসী পাড়ার প্রায়  ২৪টি পরিবারের ১শ সদস্য রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবত দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করে আমি নিজ উদ্যোগে এবং গ্রমের আফসের আলীর ছেলে আজিজার, পচা মন্ডলের ছেলে জহুরুল, খোকা মন্ডলের ছেলে জিল্লুর রহমান এবং সেকেন কাপড়ার ছেলে আনোয়ারের সযোগিতায় এ রাস্তা নির্মান কাজ শুরু করি। এই পাঁচজন জমি দান করে সহযোগিতা করেন।

রাস্তার নির্মান কাজের সহযোগিতা করেন শরিফুল, সোনাবর, আক্কাস, আদিবাসী নেতা রশিক টুডু, হাকিম ব্যাচরা, লুজিনা টুডু ও ছামি মুর্মু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ