নিয়ামতপুরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৯:৪৫ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬শস জন্মদিন ও সুস্থ্যতা দীর্ঘায়ু কামনা উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার ১৭ আগষ্ট বেলা ৪টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম।

নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাসেল মন্ডল রনি,  জেলা যুবদলের সদস্য  সামাদ সোনার, আইনুল হক মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনার, আনোয়ার হোসেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভসহ নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ