জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুরকে চলতি বছরেই শতভাগ বিদ্যুতের আওতায় আনতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের (ঘোলাপুকুর, তালপুকুর, আষাঢ়ী পাড়া, ভ্যাড়ভেড়ি পাড়া)সহ কয়েকটি পাড়ার বিদ্যুতের আলোয় আলোকিত করা হলো ৩১৯টি পরিবারকে। শনিবার (৬ অক্টোবর)বিকালে প্রধান অতিথি থেকে এ বিদ্যুতায়নের উদ্ধোধন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
দামপুরা বরেন্দ্র একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে সুলতান আলী শেখের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ পল্ল¬ী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু উমাম মোঃ মাহবুবুল হক, নওগাঁ জেলা অওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, রসুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক সাগর প্রমূখ। ৩১৯টি পরিবারে বিদ্যুৎ সংযোগে ৫ কিলোমিটার নতুন লাইন নির্মাণে ব্যয় হয় প্রায় ১ কোটি টাকা।
You must be logged in to post a comment.