নিয়ামতপুরে বিদায়ী চেয়ারম্যান ও সদসদ্যদের বিদায়, নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থায়ী মঞ্চে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন। একই পদ্ধতিতে  নব নির্বাচিত চেয়ারম্যান বিদায় জানান বিদায়ী চেয়ারম্যানকে।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রঘুনন্দন প্রামানিক রঘুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সদস্য লতিফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাবিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ৩ মার্চ বুধবার নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৮ মার্চ মঙ্গলবার জেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর  উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ