নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ১৩জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, মুকুল হোসেন (সিনিয়র) মুকুল হোসেন (জুনিয়র), আসাদ, চিত্তক্ষঞ্জন, অজয় কুমার, জাহিদ হাসান, সেরাফত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ও চন্দননগর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩জন বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত- আছির উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল (৫৮), মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ গোলাম হোসেন রঞ্জু (২৬), মোঃ আমীর মৃধার ছেলে মোঃ রাব্বী হোসেন, মৃত- আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর আলম (২৮), রামগাঁ গ্রামের মৃত-আফসার উদ্দিনের ছেলে মোঃ এনামূল হক (৩৬), মোঃ সামসুদ্দিনের ছেলে মোঃ বুলবুল হোসেন (২৫), মৃত- আব্দুর রহমানের ছেলে মোঃ নহির উদ্দিন (৩৫), চক মনসুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২৪), চন্দননগর ইউনিয়নের গাঙ্গইল গ্রামের মৃত- জয়নাল আবেদীনের ছেলে মোঃ সেকেন্দার আলী (৫০), মৃত- ছামির মোল্লার ছেলে মোঃ রইচ উদ্দিন (৩৬), শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন গ্রামের মৃত বেলাল হোসেন মন্ডলের ছেলে মোঃ জালাল উদ্দিন সেন্টু (৪২), ভাবিচা ইউনিয়নের রাওতাড়া গ্রামের মৃত- সবেদ আলীর ছেলে মোঃ ইমাজ উদ্দিন (৪০), ভাতকুন্ড গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র।
নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েকদিন বাঁকী। উপজেলার আইন শৃংখলা রক্ষার স্বার্থে এ অভিযান আমাদের রুটিন কর্মসূচীর অংশ। উপজেলার আইন শৃংখলা সুন্দর রাখার জন্য, যাতে উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই নাশকতার আশংকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়ে।
You must be logged in to post a comment.