নিয়ামতপুরে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী প্রচারণায় সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৭:২৪ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী প্রচারণায় সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ্উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সভার আয়োজন করে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আল মামুন হক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোঃ বাচ্চু মিয়া।  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিবাহ রেজিষ্টার, মৌলভীবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ