নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ লুথারেণ চার্চ (বিএলসি) সিনোড এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় বালাহৈর লুথারেণ চার্চে এর দোতলায় হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের ৫টি সার্কেলের ২০জন ডেলিগেট সম্মেলনে অংশ গ্রহণ করেন। মহাদেবপুর সার্কেল, বীরগঞ্জ সার্কেল, পীরগঞ্জ সার্কেল, কাহারোল সার্কেল ও নিলফামারী সার্কেলের ২০জন ডেলিগেট এই ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ গ্রহণ করেন। বাংলাদেশ লুথারেণ চার্চ (বিএলসি) মডারেটর রেভাঃ দ্বিজেন দাস এর সার্বিক তত্ত্বাবধানে ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালনা করেন রেভাঃ সুবান কিস্কু ও মিঃ স্বপন সরকার।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর সার্কেলের কনভেনর মিঃ ললিত দাস, পালক রেভাঃ অনুকুল মন্ডল, বীরগঞ্জ সার্কেলের কনভেনর মিঃ রতন বর্মন, পালক রেভাঃ সুবাস রায়, কাহারোল সার্কেলের কনভেনর অমল রায়, পালক রেভাঃ কিশোরী রায়, পীরগঞ্জ সার্কেলের কনভেনর মিঃ ভূপেন ঋষি, পালক রেভাঃ মনোরঞ্জনায় নীলফামারী সার্কেলের কনভেনর রেভাঃ বিষ্ণুপদ রায়, পালক রেভা। মনোজিত রায়।
বাংলাদেশ লুথারেণ চার্চ (বিএলসি) এর সিনোড সম্মেলনে সিনোড মডারেটর হিসাবে রেভাঃ দ্বিজেন দাস, সহকারী মডারেটর রেভাঃ মনোজিত রায়, সেক্রেটারী রেভাঃ অভয় সরকার, ট্রেজারার রেভাঃ কিশোরী রায়, পুরুষ ডেলিগেট হিরেন বর্মন, দ্বিজেন রায় ও মহিলা ডেলিগেট আরতী রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
You must be logged in to post a comment.