নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ লুথারেণ চার্চ (বিএলসি) মহাদেবপুর সার্কেলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় বালাহৈর লুথারেণ চার্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর,, মহাদেবপুর ও তানোর অঞ্চলের ২১টি মন্ডলীর ৫৪জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ গ্রহণ করেন। বাংলাদেশ লুথারেণ চার্চ (বিএলসি) মডারেটর রেভাঃ দ্বিজেন দাস এর সার্বিক পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর সার্কেলের কনভেনর মিঃ ললিত দাস, পালক রেভাঃ অনুকুল মন্ডল, রেভাঃ তিমথীয় রায়, মিঃ হিরেন বর্মন, চাঁপাইনবাবগঞ্জ এর মিঃ নিতাই সরকার।
সম্মেলনে মহাদেবপুর সার্কেলের কনভেনর হিসাবে নির্বাচিত হন মিঃ ললিত দাস, ভাইস কনভেনর রেভাঃ তারাপদ তির্কি, সাধারণ সম্পাদক বিপ্লব বর্মন, হিসাবরক্ষক নিতাই সরকার, কার্য নির্বাহী সদস্য বিবাদী কর্মকার, বিরেন দাস ও সুনিল দাস। নিয়ামতপুর অঞ্চলে ১২টি, মহাদেবপুর অঞ্চলে ৫টি এবং তানোর অঞ্চলে ৩টি মন্ডলী রয়েছে।
You must be logged in to post a comment.