নওগাঁর নিয়ামতপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের জনপ্রিয় বীমা প্রকল্পে গ্রাহকের মৃত্যুদাবী ও মেয়াদপূর্তীর চেক হস্তান্তর করা হয়।
সোমবার ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের ধানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুদাবী ও মেয়াদপূর্তীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিষোদ মনি টপ্পের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা।
ধানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের আয়োজনে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্প রাজশাহীর প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম রাসেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাড়ইল ইউপির ২নং ওয়ার্ড সদস্য রেজাউল হক, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কুমার মাষ্টার, জনপ্রিয় বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ইনচার্জ নিলুফা ইয়াসমিন, জনপ্রিয় বীমা প্রকল্প নিয়ামতপুর শাখার অতিরিক্ত প্রকল্প পরিচালক মসিউজ্জামান।
অনুষ্ঠান শেষে মৃত্যুদাবী ও মেয়াদপূর্তীর চেক গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়।
You must be logged in to post a comment.