নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন মোঃ আব্দাল্লাহ আল মামুন। তিনি যোগানের পূর্বে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এক বছর চার মাস দায়িত্ব পালনের পর তিনি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন।
তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বাংলাদেশ সিভিল সার্ভিস) এ ৩৩তম বিসিএস ক্যাডারে কর্মজীবন শুরু করেন। মোঃ আব্দুল্লাহ আল মামুন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় জন্ম গ্রহন করেন।
উপজেলার নতুন অভিভাবকে সদরে বরণ করে নিয়েছেন উপজেলা পরিষদ, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাব ও সুধী সমাজ।
এ সময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য ইমরান ইসলাম ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে বরণ করেন।
You must be logged in to post a comment.