নিয়ামতপুরে দুঃস্থ্যদের মাঝে প্রেস ক্লাবের কম্বল বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:১৫ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৪টায় উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর ইসলাম ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সেলিম রেজা ডালিম, সাধারণ সম্পাদ জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহান শাহ, কার্য নির্বাহী সদস্য সাজু আহমেদ।

উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ২০ জন দুঃস্থ্য অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সার্বিক সহযোগিতায় বিগত দুবছর যাবত এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ