নিয়ামতপুরে জামায়াতের সাবেক আমীর গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৭:২৮ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা চৌরা সমাসপুর (আড্ডা)র মৃত- মনজুর হোসেনের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) নাজমূল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর ৫টায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি ( তদন্ত) নাজমূল হক বলেন, গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমীর এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার ওয়ারেন্ট রয়েছে। আমি তাকে ওয়ারেন্টের আসামী হিসাবে গ্রেফতার করি। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ