নিয়ামতপুরে জামায়াতের আমীর গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২৪ অপরাহ্ন

জনি আহম্মেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাইনুল ইসলাম মিনু (৩৮)কে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৬.১০টায় নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামের মৃত- নুর মোহাম্মাদ এর ছেলে নিয়ামতপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাইনুল ইসলাম মিনু (৩৮) কে বিশেষ মতা আইনের ১৫ এর ১ (ক) ২৫ ডি ধারায় গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করতে পারে সন্দেহে বিশেষ মতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

মাইনুল ইসলাম মিনু বিভিন্ন সময়ে সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকান্ড করার লে বিভিন্ন সময়ে গোপনে কিছু সংগী নিয়ে সংগঠিত হয়ে থাকে। তারই গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স পাঠিয়ে গত বুধবার সকাল ৬.১০টায় নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাইনুল ইসলাম মিনুকে গ্রেফতার করতে সম হই। বাঁকীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়ামতপুরে মটর সাইকেল চুরি নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে একটি বাজাজ ডিসকভার-১৩৫ কালো কালারের মটর সাইকেল চুরি হয়ে গেছে। জানা যায় গতকাল উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়ার জিয়াউর রহমানেএকটি বাজাজ ডিসকভার-১৩৫ কালো রং এর মটর সাইকেল পাশের বাড়ীর বারান্দায় রেখে নামাজ পড়তে যান। নামাজ পরে এসে দেখেন মটর সাইকেলটি নেই। কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে মটর সাইকেলের মালিক জিয়াউর রহমান বলেন, আমি প্রতিদিনের ন্যায় আজও যোহরের নামাজের জন্য আমার প্রতিবেশী নওশাদ ভাই এর বাড়ীর বারান্দায় মটর সাইকেলটি রেখে যোহরের নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি মটর সাইকেল নেই।

অনেক খোজা খুজি করেও কোন সন্ধান না পেয়ে সাথে সাথে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়েরে করার জন্য এসেছি। এ রির্পোট লিখা পর্যন্ত অভিযোগপত্র লিখার প্রস্তুতি চলছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ