নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৭:১৬ অপরাহ্ন

“বঙ্গবন্ধুর দর্শন – সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলার চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি সমবায় সমিতির সভাপতি ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের  দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন শিমুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,সমবায় অফিসার রুহুল আমীন, আব্দুল আলিম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ