জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ স্থায়ী মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস পালন করেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু উমাম মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধার সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে খোরশেদ আলম, কামরুজ্জামান, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্য আতিকুর রহমান আতিক, আলোচনা অনুষ্ঠান শেষে ৮জন ঋন গ্রহীতাদের মাঝে ৬০ হাজার টাকা করে মোট ৪ ল ৮০ হাজার টাকার ঋনের চেক তুলে দেন উজেলা নিবাহী অফিসার।
এছাড়া প্রশিনের সদনপত্র বিতরণ ও গবাদীপশুর উপর প্রশিনের উদ্বোধন করা হয়।
You must be logged in to post a comment.