“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১ নভেম্বর সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস পালন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইযুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে খোরশেদ আলম, কামরুজ্জামান। আলোচনা শেষে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.