নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী আকবর আলী কালুর আনুষ্ঠনিকভাবে প্রচারাভিযান আরম্ভ করার জন্য প্রস্তুতিমূলক সভার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পোরশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য আকবর আলী কালু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসনাত বিপ্লব, সহ-সভাপতি সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
You must be logged in to post a comment.