নিয়ামতপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ৬:০৮ অপরাহ্ন

জনি আহমেদ ।।

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মানববন্ধন, লিফলেট বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সোমবার (২৩ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদের প্রধান গেইট থেকে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্শন করে উপজেলা গেটের সামনে মানববন্ধন করে। সাথে সাথে রাস্তায় চলমান যানবাহনের বিরুদ্ধে ভাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের নেতৃত্বে র‌্যালি, মানববন্ধন, লিফলেট বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ইন্সপেক্টর (তদন্ত) নাজমূল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার শাহ আলম শেখ, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা শিা অফিসার নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক, কাব দলের লিডার নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আনোয়ার হোসেন তোতা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ