নিয়ামতপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৭:১৩ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল নাহিদ,নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন বলেন, ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে  এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
একই সাথে পরিবারের অন্য সদস্যদেরও নিজ ব্যবস্থাপনায় কৃমিনাশক ওষুধ  সেবন করতে হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ