নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৩:৩৭ অপরাহ্ন

‘সঠিক পুষ্টিতে সুস্থ্যজীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

বুধবার ২৭ এপ্রিল  জনস্বাস্থ্য পুষ্টির প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকে  জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় পুষ্টি বিষয়ে সার্বিক দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন ডাঃ তুর্য রহমান।

আরও দেখুন : নওগাঁয় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারি যুবক গ্রেফতার

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংবাদিক শাহজাহান সাজু, ডাঃ এবিএম জাহাঙ্গীর আলম, ডাঃ প্রণব কুমার সাহা, ডাঃ জয়ন্ত প্রামানিক, ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ তুলি, স্যানেটারী ইন্সপেক্টর মামুনুর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিজস্ব উদ্যোগে ৫০ জন দুঃস্থ্য ব্যক্তিকে খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসাবে প্রদান করেন। ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেটে সেমাই, চিনি, দুধ, আলু, পিয়াজ,  আটা, তেল ও ডাল রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ