নিয়ামতপুরে জনপ্রিয়তার শীর্ষে নৌকা মাঝি তরুন সমাজসেবক মোত্তালেব হোসেন বাবর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা ও জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুন সমাজসেবক মোত্তালেব হোসেন বাবর।

নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রমে দিন রাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। করছেন উঠান বৈঠক ও গণসংযোগ। উঠান বৈঠকগুলো পরিণত হচ্ছে জনসভায়। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রার্থীকে বিজয় করতে কাজ করে যাচ্ছেন। প্রতিটি উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন। নারী পুরুষ সমান তালে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নারী পুরুষের ভালোবাসায় নৌকা প্রার্থীর উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, মোত্তালেব হোসেন বাবর ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। তিনি এলাকায় ব্যাপক উন্নয়নমূল কাজ করেছেন।

তিনি রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিন ও উজ্জীবিত হয়েছে। তাই নৌকাকে বিজয় করতে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিটি ভোটারের কাছে লিফলেট ও সরকারের উন্নয়নমূলক প্রচারণা তুলে ধরে নৌকায় ভোট চাইছেন।

বুধবার দিনভর আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ, বনগাঁপাড়া, কাকশা, মাঝাপাড়া, ঘুঘুডাংগা, টগরইল গ্রামসহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। নৌকার মাঝি তরুন সমাজসেবক মোত্তালেব হোসেন বাবর বলেন, রসুলপুর ইউনিয়ন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সবাই নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। ইউনিয়নবাসীর ভালোবাসায় ফলে উঠান বৈঠকগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে।

তিনি আরোও বলেন, সাধারণ মানুষের সমর্থন এবং নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আগামী ৩১ জানুয়ারি নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত। সবাইকে ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোট প্রদান করার অনুরোধ করেছেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ