নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুর ১২:০০টার দিকে কেন্দ্রিয় ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার খড়িকাডাংগার মনসুর আলীর ছেলে মজিদুল (২২), কুমারগাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহফুজ (২০), দরগাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রমজান আলী (২১) ও রামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব মাসুদ (১৯)। আহত মাহফুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক জাহিদ হাসান চৌধুরী রিপন এ প্রতিবেদককে বলেন, আগামীকাল আমার নেতা মাননীয় খাদ্য মন্ত্রী, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার নিয়ামতপুরে আসছেন। সেই উপলক্ষ্যে আমরা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিয়ে নিয়ামতপুর সরকারী কলেজ থেকে একটি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে আসছিলাম। পথে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে আসলে রাহি মোস্তাকিম, নোমান, খোরশেদ, বিপ্লব ও হৃদয়ের নেতৃত্বে ২০//২৫ জনের একটি দল রড়, লাঠি নিয়ে আমাদের মিছিলের উপর আক্রমন করে। এতে মজিদুল, মাহফুজ, রমজান ও সজিব মারাত্মকভাবে আহত হয়। তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মাহফুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে রাজশাহী পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত করতে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনকে আটক করা হয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
You must be logged in to post a comment.