নিয়ামতপুরে ক্লিনিকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ১০:০৭ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) ।।

নওগাঁর নিয়ামতপুরে ক্লিনিকও ডাক্তারের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে এক ক্লিনিকের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। অভিযোগটি উপজেলার শিবপুর বাজারে অবস্থিত মুক্তি ক্লিনিক ্এন্ড নার্সিং হোমের বিরুদ্ধে।

সরেজমিনে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি গ্রামের মোকলেছুর রহমান ফেন্টুর মেয়ে আমেনা খাতুন চম্পা (২০) এর গত ২২ অক্টোবর সোমবার ভোর ৪টায় পেটে ব্যথা উঠে। সাথে সাথে পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফাকে মোবাইল ফোনে ডেকে নেন। তিনি এসে প্রাথমিক চিকিৎসা করে ভোর ৬টায় চলে গেলে প্রসূতির পেটের ব্যথা না থামায় তারা শিবপুর বাজারে অবস্থিত মুক্তি ক্লিনিক এন্ড নার্সিং হোমে নিয়ে আসেন।

মুক্তি ক্লিনিক এন্ড নাার্সিং হোমের মালিক এসএসসি পাশকৃত পল্লী চিকিৎসক মুক্তার হোসেন প্রসূতির অভিভাবককে সিজারের কথা বলেন। অভিভাবক তাতে সম্মতি দিলে  সাপাহার গরীব নেওয়াজ ক্লিনিকের ডাঃ নূর মোহাম্মাদ নূর এসে আমেনা খাতুন চম্পাকে সিজার করে। এতে নবজাতক শিশুটি বেচেঁ গেলেও বাঁচেনি প্রসূতি। ডাক্তার ও ক্লিনিক মালিকের  অবহেলায় মৃত্যুবরণ করেন ঐ প্রসূতি।

ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসন, পিতা- পিতা- জালাল উদ্দিন, গ্রাম- হরিসপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। এসএসসি পাশ। এলএমএফপি ও আরএমপি ৬ মাস মেয়াদী প্রশিক্ষন প্রাপ্ত।

মৃত প্রসূতি আমেন খাতুন চম্পার বাবা মোকলেছুর রহমান ফেন্টু এ প্রতিবেদককে বলেন, গত  ২২ অক্টোবর ভোরে যখন আমার মেয়ের পেটে ব্যথা উঠে তখন আমি, আমার স্ত্রী, আমার বড় ভাই এবং বড় ভাই এর স্ত্রী মেয়েকে নিয়ে শিবপুর বাজারে অবস্থিত মুক্তি ক্লিনিক এন্ড নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে তাকে সকালে ভর্তি করলে ক্লিনিকের মালিক মুক্তার হোসেন আমাকে বলেন বাচ্চা সাইজে বড় নরমাল ডেলিভারী হবে না। সিজার করতে হবে। তখন আমি ও আমার ভাই তাকে সিজারের জন্য প্রস্তুাতি নিতে বলি এবং এও বলি যা যা টেষ্ট করতে হবে তা করেন। তারা কয়েকটা টেস্ট করলেও আলট্রাসোনাগ্রাফী করে নাই।

এরপর সাপাহার থেকে নূর মোহাম্মাদ নূর ডাক্তার এসে বেলা ১১টায় সিজার করে। বাচ্চা আমাদের হাতে দিলে আমরা আনন্দে থাকি। কিছুক্ষন পর মেয়ের অবস্থা জিজ্ঞাসা করলে তারা ভালো আছে বলে জানায়। কিন্তু কিছুক্ষন পর আমাদের কোন কিছু না জানিয়ে রাজশাহী নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মাইক্রো ভাড়া করে। আমার বড় ভাইকে রাজশাহী যাওয়ার কথা বলে। তখন আমার ভাই বলে আমি তো রেডি না। তারপরেও কোন রকমে আমার বড় ভাই এবং ভাবীকে সাথে নিয়ে মাইক্রো যোগে আমার মেয়েকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। মোহনপুরের কাছাকাছি গেলে আমার মেয়ে মারা যায়।

ফেন্টু এ প্রতিবেদককে অভিাযোগের সুরে বলেন, আমার মেয়েকে তারা  অবহেলায়  অপচিকিৎসায় মেয়ে ফেলেছে। আমার ডাক্তার ও ক্লিনিকের উপযুক্ত বিচার চাই।

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, আমরা সফল ভাবেই অপরাশেন করেছি। হার্ডের সমস্যার কারণে প্রসূতিকে রাজশাহী প্রেরণ করতে হয়েছিল। অভিভাবককে কোন কিছু না জানানো বিষয়ে তিনি বলেন, আমরা জানিয়েছি। তারা মিথ্যে কথা বলছে। লাইসেন্স সম্পর্কে বলেন, লাইসেন্স নেই।  তবে সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার রয়েছে। রাজশাহীর সদস্য পাশ করা এমবিবিএস ডাঃ জাকির হোসেন আমার এই ক্লিনিকের সার্বক্ষনিক ডাক্তার। অপারেশন করেছেন সাপাহারের গরীব নেওয়াজ ক্লিনিকের ডাক্তার ডাঃ নূর মোহাম্মাদ নূর।

ডাঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দু সপ্তাহ আগে মুক্তি ক্লিনিক এন্ড নার্সিং হোম ছেড়ে চলে এসেছি।

নওগাঁ সিভিল সার্জন ডাঃ মমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মুক্তি ক্লিনিক এন্ড নার্সিং হোম সম্পর্কে আমার কোন নলেজেই নেই। আমি কিংবা সিভিল সার্জিন অফিস এর কোন তথ্য জানে না। লাইসেন্স সম্পর্কে বলেন, আগে লাইসেন্স নিতে হবে তারপর ক্লিনিক ওপেন করতে হবে। তবে যেহেতু এখন অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করলে লাইসেন্স কর্তৃপক্ষ আমাকে ক্লিনিক পরিদর্শনের জন্য বলবেন। আমি পরিদর্শন করে সবকিছু ঠিক থাকলে আমার রির্পোটের পর লাইসেন্স পাবেন। কিন্তু আমার কাছে কোন আবেদন আসে নাই। প্রসূতি মৃত্যুর বিষয়ে বলেন, বিষয়টি এখন আপনার মাধ্যমে জানলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ