জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।
নওগাঁর নিয়ামতপুরে রবি/২০১৮-২০১৯ মৌসুমে বোরো ধান, গম, ভূট্টা, সরিষা, তিল, মুগ, বিটি বেগুন চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এ প্রণোদনার সার, বীজের সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান।
এবারে উপজেলায় ২ হাজার ১শজন ৪৭ জনকে বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০কেজি প্রদান করেন।
উপজেলায় ২ হাজার ১শ ৪৭জন কৃষকের মাঝে ২৮ লক্ষ ১০ হাজার ১শ ৩ টাকার সার, বীজ এর প্রণোদনা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.