নিয়ামতপুরে কমিউনিটি পানি সরবরাহের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৮:০৮ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

নওগাঁর নিয়ামতপুরে এই প্রথম কমিউনিটি পানি সরবরাহের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কানইল (করবলা) আদিবাসী পাড়ায় এই কমিউনিটি পানি সরবরাহের উদ্বোধন করা হয়।

সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিমল দাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানি সরবরাহের উদ্বোধন করেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

সদর ইউনিয়ন অওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার, নবনির্বাচিত বিআরডিবি সভাপতি দেলোয়ার হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ