নিয়ামতপুরে আওয়ামীলীগ নেতা তোতা গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর গ্রামে তাঁর নিজ বাড়ী থেকে রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) চাঁদ আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খালেকুজ্জামান তোতাকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। খালেকুজ্জামান তোতা উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামের মৃত- খবির উদ্দিনের ছেলে। তিনি চন্দননগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। খালেকুজ্জামান তোতাকে গত ১১ নভেম্বর নিয়ামতপুর থানায় বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়। মামলা নং-০৯।

মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) চাঁদ আলী বলেন, অফিসার ইন চার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খালেকুজ্জামান তোতাকে নিজ বাড়ী থেকে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, উপজেলার পাড়ইল ইউনিয়নের মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদী হাসানের ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে ৩/৪/৬ তৎসহ ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ প্যানাল কোর্ট এ দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামী ৩৭জন। অজ্ঞাতনামা ৩শ থেকে ৪শ জন। খালেকুজ্জামান তোতাকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হয়। ৩৭জন আসামীর মধ্যে ২২ জন জামিনে রয়েছে, ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের বিকাশ, রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের আব্দুল মান্নান ও মোখছেুর রহমান। সর্বশেষ গ্রেফতার হলেন খালেকুজ্জামান তোতা।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামে তাঁর নিজ বাড়ী থেকে খালেকুজ্জামান তোকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ