নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত ও ১৩ লিটার চোলাই মদসহ ৭জন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত ৫জন এবং  চোলাই মদসহ ২ জন মোট ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২২ অক্টোবর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ  হুমায়ন কবিরের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) সেলিম, ফরিদ হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে থেকে ওয়ারেন্টভুক্ত উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের  গোলাম মোস্তফার ছেলে  মাসুদ রানা, হাজিনগর ইউনিয়নের কুশমইল গ্রামের মৃত- হাজি তমছের আলীর ছেলে আবুল কালাম (৩৫), পাড়ইল ইউনিয়নের সূরতানপুর গ্রামের মৃত- আফসার আলীর ছেলে দুরুল (৫০), গন্ধশাইল গ্রামের আজিবর রহমানের ছেলে হাসান আলী  চন্দননগর ইউনিয়নের চন্দননগর পদ্মপুকুর গ্রামের মৃত- বিহারী কর্মকারের ছেলে শ্রী শ্যামল কর্মকার, এবং চোলাই মদসহ  পাড়ইল ইউনিয়নের টুকিয়াপাড়ার(গন্ধশাইল) মৃত- ভোলা ওরাঁও এর ছেলে শ্রী জগেন ওরাঁও (৫২) ও ভাবিচা ইউনিয়নের ডিমা মধ্যপাড়ার মৃত বীরমার ছেলে শ্রী মলো সরদারকে ১৩ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ২৪(ক)  ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার এবং চোলাই মদসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী । মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ