নওগাঁর নিয়ামতপুরে অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের ব্যক্তিগত উদ্যোগে থানা পুকুরে রুই, কাতলা মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুলাই বেলা ১১ টায় দিকে থানা চত্ত্বরের পুকুরগুলোতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির। এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, উপসহকারী-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
You must be logged in to post a comment.