নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৮:৪৪ অপরাহ্ন

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় নবনির্মত উপজেলা কমপ্লেক্স ভবনের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম,মোঃ মোসাদ্দেকুল রহমান , নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) প্রতিনিধি উজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ