নিয়ামতপুরে এসইপি প্রজেক্টের অগ্রগতি স্টেইকহোল্ডারদের অবহিতকরণ কর্মশালা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ঘাসফুলের উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (সেফ) এসইপি প্রজেক্টের অগ্রগতি স্টেইকহোল্ডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২০ এপ্রিল বুধবার বেলা ১০টায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের সভাপতিত্বে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট  (সেফ) এর প্রজেক্ট ম্যানেজার কুদরত ই খোদা মোঃ নাসিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক শামসুল ওয়াদুদ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক সাইদুর রহমান, ঘাসফুলের নিয়ামতপুর এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, টেকনিক্যাল অফিসার এসএম কামরুল হাসান, হিসাবরক্ষক মোতালেব হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলীসহ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার আমচাষীবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ