নিয়ামতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ৮জনের মনোনয়নপত্র সংগ্রহ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:২৯ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থক নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেজারুদ্দিনের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন জানান, জেলার সর্ববৃহৎ উপজেলা নিয়ামতপুর উপজেলায় আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চেয়রম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চন্দননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা এবং আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে আইয়ুব হোসেন এবং আব্দুল হাই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ