নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৭ এপ্রিল বুধবার বেলা ২টায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের হল রুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলীর পক্ষে উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষে উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহম্মেদ।
উপজেলা মাসিক সমন্বয় সভার পূর্বে মাসিক আইন শৃংখলা সভা, ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.