নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তত কমিটি গঠনের প্রথম দিনেই ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৫ নভেম্বর) বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলার ভাবিচা, চন্দননগর ও হাজিনগর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাকের হাতে সদস্য সংগ্রহের ফরম তুলে দেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ হুমায়ূন কবির ও যুগ্ম আহবায়ক ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ শাহ জামাল।
এ সময় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রাজ্জাক ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উৎপল কান্ত সরকার(পিন্টু)।
এসময় উপস্থিত ছিলেন ,চন্দননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, ভাবিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পল্লব, সাধারণ সম্পাদক, ওহেদ। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির জানান,ইউনিয়ন পর্যায়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের জন্য প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে সদস্য ফরম পৌঁছে দেওয়া হবে।
You must be logged in to post a comment.