নিয়ামতপুরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ৭:৪৮ পূর্বাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পুজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নিয়ামতপুর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, যুগ্ন সাধারণ সম্পদক নিতাই চন্দ্র, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইলাম প্রমুখ।

একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সমন্বয় সভা, ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে সেমিনার, মাদক নিয়ন্ত্রন ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় আইন শৃংখলা সন্তাষজনক থাকায় প্রধান অতিথি অফিসার ইন চার্জ কে ধন্যবাদ জানান। পাশাপাশি উপজেলাবাসীকে আগাম শারদ্বীয় শুভেচ্ছা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ