নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সদর হতে প্রায় ২৮ কিলোমিটার দুলে অনুন্নত জনপদ পাড়ইল ইউনিয়নের অবহেলিত গ্রাম ফুলাহারা।
যুগের পর যুগ ঐ পরিবারগুলো ছিল বিদ্যুৎহীন অন্ধকারে ঢাকা। ঘরে আলো জ্বালাতে কেরোসিনের হারিকেন অথবা কুপিই ছিল তাদের একমাত্র ভরসা। ঝড় তুফানের সময় সে বাতিও যেত নিভে। থাকতে হতো মৃত্যু আতঙ্কে। ছেলেমেয়েদের লেখাপড়ার সেই বাতিই ছিল ভরসা। কৃষি নির্ভর এ এলাকার মানুষের একমাত্র জীবিকা জমিতে ফসল ফলানো। তা থেকে যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার।
এরই মধ্যে শেখ হাসিনার সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কর্মসূচীর আওতায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হয়েছে ‘আলোর ফেরিওয়ালা’। সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফেরিওয়ালা হয়ে গ্রামে গ্রামে ঘুরে তাৎক্ষনিকভাবে মাত্র সাড়ে চারশ টাকা দিয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ। গত সোমবার এক দিনেই উপজেলার পাড়ইল ইউনিয়নের ফুলাহারা গ্রামে ১৩টি বাড়ীতে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এসব বাড়ী হয়েছে বিদ্যুতের আলোয় আলোকিত। যুগের পর যুগ কেরোসিনের আলোকিত থাকা তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পেয়ে সবাই খুশি।
ওয়ারিং সম্পন্ন করে বাড়ীতে বসে আবেদনসহ সকল কাগজপত্র ও প্রয়োজনীয় জামানতের অর্থ আলোর ফেরিওয়ালার নিকট জমার সাথে সাথে মাত্র ৫ মিনিটেই নতুন মিটার সংযোগ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জুনিয়ার প্রকৌশলী শামসুল হুদা আকন্দ, লাইন কেটনিশিয়ান মোয়াজ্জেম হোসেন, লাইন ম্যন হাসিফুল ইসলাম, সাংবাদিক নূরুন নবী।
You must be logged in to post a comment.