নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৬ অপরাহ্ন
উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে বেলা ১০টায় পরিষদের গেইটে মানববন্ধন পালন করে....

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি । ।

নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বেলা ১০টায় উপজেলা পরিষদের প্রধান গেইটে মানববন্ধন কর্মসূচীগুলো পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ