জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উক্ত দিবস উপলক্ষে র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু করে নিয়ামতপুর সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে মাঠেই আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি”।
আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক ।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস বাস্তবায়ন ও আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা সিসিডবি, নিয়ামতপুর শাখা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সিসিডিবি মান্দা এরিয়া অফিসের কর্মসূচী কর্মকর্তা কাওসার আল মামুন, এরিয়া ম্যানেজার দর্কা সেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্য শাহজাহান সাজু, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা।
You must be logged in to post a comment.