নিয়ামতপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৩:৫২ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ও স্বাধীনতার সর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে  উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রশিক্ষক মোজাম্মেল হক, মনোয়ারা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনপ্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ