নওগাঁর নিয়ামতপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ও স্বাধীনতার সর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন অভিযানের আওতায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গাছের চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আওতায় উপজেলা আনসার কমান্ডার, সহকারি কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী মিলে ৩শ ২১টি গ্রামে ৬শ ৪২টি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক মোজাম্মেল হক, মনোয়ারা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।
You must be logged in to post a comment.