নিয়ামতপুরে আজ আসছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ৭:৩৭ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নিয়ামতপুরে আসছেন আজ। মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি তাঁর নির্বাচনী এলাকায় আসছেন।

তিনি নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার)  আসনের নির্বাচিত সংসদ সদস্য। সঙ্গত কারণেই তাঁর এই আগমনকে ঘিরে উপজেলা জুড়ে পড়েছে সাজ সাজ রব। বিভিন্ন নেতাকর্মীরা তাদের ব্যানার ফেসটন লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। ইতি মধ্যে  এলাকায় মাইকিং ও উপজেলার প্রধান সড়কে  তোরণ নির্মান  করেছে বিভিন্ন সংগঠন।

আজ বুধবার বেলা ৩টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে সংবর্ধনা জানানোর ব্যাপক আয়োজন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ। মাঠে সুদৃশ্য মঞ্চ তৈরী করা হয়েছে। সবকিছু মিলিয়ে তাঁকে সংবর্ধনা দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ