নিয়ামতপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ২৩ জুন, ২০২১, ১০:৫০ অপরাহ্ন

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ নিজস্ব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন, বিশেষ দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সরকার কামাল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার সরকার পিন্টু, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকসহ উপজেলার যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ