নিয়ামতপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশিক্ষণ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০ অপরাহ্ন
৭১টি কেন্দ্রে ৭১ প্রিজাইটিং অফিসার, ৩৩০ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬০ পুলিং অফিসাররা প্রশিক্ষণে অংশ নেন...

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নওগাঁর সাপাহারে ৭১টি কেন্দ্রে ৭১ জন প্রিজাইটিং অফিসার, ৩৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬০ জন পুলিং অফিসারদের প্রশিক্ষণ বুধবার ২৬ ডিসেম্বর’১৮ নিয়ামতপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম রায়, প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ পরিদর্শনে আসেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১১ উপজেলার ১১জন নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার উপজেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা হেমন্ত রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার সাইদুল রহমান পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ