নিয়ামতপুরে অগ্নিনির্বাপন মহড়া

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৫:০১ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও অগ্নিনির্বাপন মহড়া শুক্রবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বেলগাপুর গুচ্ছ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

এই মহড়ায় অংশ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ,কে,এম মুরশেদ নিয়ামতপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাহাতাব উদ্দিন মৃধা, ফায়ারম্যান রতন আলী, আল-আমীন প্রামানিক, তোফায়েল আহমেদ, গাড়ী চালক আলী আজম খান।

উপ-সহকারী পরিচালক বলেন, যে কোন জায়গায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন দুর্যোগে অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজের কলাকৌশল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই এ আয়োজন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ