নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের সাবেক সভাপতি মোঃ ইসাহাক আলী (৬৮) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কিছুদিন থেকেই হার্ট এর সমস্যায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় ছাতমা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
You must be logged in to post a comment.